রৌমারী সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

৪৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১,১৪৮ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্রে জানা যায়, “চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই নীতিকে সামনে রেখে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপির একটি টহল দল রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালায়। সীমান্ত পিলার ১০৫৬/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১,১৪৮ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কসমেটিকস আইনানুগ প্রক্রিয়া শেষে রৌমারী কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।৩৫ বিজিবি জানিয়েছে, বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে অবৈধ কার্যক্রম রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *