চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

৪৩

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

​চুয়াডাঙ্গা জেলায় মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এদিন জেলা জুড়ে একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মাদকপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে এই ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করে অধিদপ্তর। অভিযানের সময় তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

​অভিযান শেষে গ্রেফতারকৃতদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

​ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন:

​মো: রাসেল বিশ্বাস (৩০): পিতা- মো: মুকুল বিশ্বাস, গ্রাম- ইসলাম পাড়া (ওয়ার্ড নং ৫), থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা।

​মোঃ আজিজুল হক (৬৩): পিতা- মৃত বিচারউদ্দিন, গ্রাম- রাজাপুর উত্তরপাড়া, ডাকঘর- আলুকদিয়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা।

​মোঃ তৌফিক (২৪): পিতা- মো: সাহাঙ্গীর, গ্রাম- নুরনগর, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা।

​মো: আব্দুল আলিম (৪৫): পিতা- মৃত আমির আলী, গ্রাম- দৌলতদিয়ার দক্ষিণ পাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা।

​মোঃ বিশারুল (৩২): পিতা- আনারুল, গ্রাম- রামকৃষ্ণপুর, থানা- মেহেরপুর, জেলা- মেহেরপুর।

​মো: আরিফ হোসেন (৩৮): পিতা- মো: ফজলু, গ্রাম- দৌলতদিয়ার বঙ্কজ পাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা।

​মোঃ আব্দুল কাদের জিলানী: পিতা- মোঃ মহাব্বত আলী, গ্রাম- কান্দিপুর বড় বেলেমাটি, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চুয়াডাঙ্গাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এই ধরণের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় জনসাধারণকে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অধিদপ্তর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *