চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক
মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৮/০৬/২০২৬ ইং সোমবার
চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার
আজ (সোমবার ৮ জুন ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করেন তিনি। কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কারাগারসমূহ শুধু বন্দীশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে। যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
পরিদর্শনের সময় তিনি জেলা কারাগারে অনুষ্ঠিত বিভিন্ন মাসিক ও ত্রৈমাসিক কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এছাড়া কারাগারের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মির্জা শহিদুল ইসলাম, জেলার (ভারপ্রাপ্ত) মনির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Alright, I’m looking for the go jackpot app download link and it seems legit. Tried installing it, so far so good. Fingers crossed for some good luck, folks!