দীর্ঘ অনিশ্চয়তার অবসান: বিজিবির কাছে হস্তান্তর পুশইনের শিকার পরিবার, শূন্য রেখায় এখনো দুই ব্যক্তি।

৮৬

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ কয়েকদিনের অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের অবসান ঘটিয়ে অবশেষে সীমান্তে পুশইনের শিকার একটি পরিবারকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতরাতে এক নারী, তার স্বামী এবং তাদের দুই শিশু সন্তানকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি কয়েকদিন ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিল। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের অভাবে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ ও মানবাধিকার সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।বিজিবি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারটির পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া তাদের নিরাপত্তা ও প্রাথমিক মানবিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।তবে একই ঘটনায় আরও দুইজন পুরুষ এখনো সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের বিষয়েও বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত তাদেরও নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।স্থানীয় বাসিন্দারা সীমান্তে পুশইনের ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো সমাধানের দাবি জানিয়েছেন

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *