পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

৭২

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১২টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোনের উদ্যোগে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে ৬০ জন শিক্ষার্থীর হাতে এই স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

“ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে বিজিবি পাশে থাকবে”:
ব্যাগ বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন: “দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও কোমলমতি শিক্ষার্থীদের সহায়তায় লোগাং জোনের এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

কৃতজ্ঞতা প্রকাশ বিদ্যালয় কর্তৃপক্ষের:
বিজিবির এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি চাকমা বলেন, “পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য এই উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগী ও উৎসাহিত করতে এই উদ্যোগ দারুণ ভূমিকা রাখবে।”

এলাকায় প্রশংসার জোয়ার:
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বরাবরই ইতিবাচক ভূমিকা রাখছে। বিজিবির এই উদ্যোগ সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝে আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *