টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

৭৬

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ধনবাড়ী খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় পিকআপ চাপায় এক স্কুল ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে । নিহত ছাত্রী ধনবাড়ী পৌর এলাকার বকলবাড়ী মোঃ আবু সাঈদ বকলের মেয়ে মোছাঃ সাদিয়া বকল (১৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক সাড়ে ছয়টায় জামালপুর থেকে ছেড়ে আসা হার্ডবোর্ড বোঝাই ঢাকাগামী একটি পিকআপ ধনবাড়ী খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় পৌছা লে গাড়ি চালক পাকা রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া শাহীন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া বকলকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী ঘটনাস্থলে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ির নিচে চাপাপড়ে থাকা শিক্ষার্থীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে ধনবাড়ী থানা ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দূর্ঘটনা কবলিত গাড়িটি (ঢাকা মেট্রো-ন-২০-১৫৪৬) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে আজকের মধ্যেই রাস্তার দুধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বালু ও বাঁশ এবং অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *