কালাদরাপ ইউনিয়নে খাল খননে অনিয়মের অভিযোগ
প্রতিবেদকঃ নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে খাল খননে অনিয়মের অভিযোগ করেন মোঃ আবুল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা।
গত ১৪ ই জুন তারিখে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ১নং ওয়ার্ড ওয়াপদার বেড়ি বাঁধের পার্শ্বে খাল খনন কাজ চলছে। অভিযোগকারী বলেন, কোথাও বেশি কোথাও কম কাটা হচ্ছে। তবে স্থানীয়দের বক্তব্যে রয়েছে ভিন্ন মত।
অভিযোগকারী মোঃ আবুল হোসেন বলেন, ভিন্ন জাগায় ৬৭ ফুট পরিমাণে কাটা হচ্ছে। কিন্তু রব বাজারে ১০ ফুট পরিমাণে কাটা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা অধ্যাপক তাজ উদ্দিন আহমেদ গণমাধ্যম সাংবাদিকদের বলেন, খাল খননে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এমনটি ঠিক হয়নি।
অভিযোগকারী স্থানীয় বাসিন্দা আবদুল মালেকের পুত্র মোঃ আবুল হোসেন খাল খননে সঠিক ধারাবাহিকতা বজায় রাখতে লিখিত ভাবে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ প্রদান করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় রব বাজারের একজন দোকানি সাংবাদিকদের বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নকসা অনুযায়ী খাল খনন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এখানে কোথাও কোথাও খালের জমির পরিমাণ কম। রেকর্ডে ও নকসার সাথে মিল রেখে খাল খনন করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা পর্যায়য়ের কর্তৃপক্ষের কারও কোন বক্তব্য পাওয়া যায়নি।

