কিচক আইডিয়াল একাডেমির শিক্ষার্থীদের বাজিমাতপঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ১০ শিক্ষার্থীর সাফল্য
মিজানুর রহমান (বগুড়া) :-
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিচক আইডিয়াল একাডেমি থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে।
প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির মোট ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখেছে। এর মধ্য ৭ জন ট্যালেন্টপুল এবং তিনজন সাধারণ ডিগ্রি লাভ করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃত্তি প্রাপ্তদের মধ্য ট্যালেন্টপুলে ৫ জন ছাত্রী ও ২ জন ছাত্র এবং সাধারণ গ্রেডে ৩ জন ছাত্রী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষার এই জয়জয়কারে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
এ বিষয়ে কিচক আইডিয়াল একাডেমির পরিচালক বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। মেধাবী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠায় প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, শিক্ষকদের নিরলস পাঠদান এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার সমন্বয়েই এই ফলাফল অর্জিত হয়েছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা আশা করি, আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।
স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কিচক আইডিয়াল একাডেমির এই ঈর্ষণীয় সাফল্যকে শিবগঞ্জ উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, এই অর্জনের ফলে এলাকার অন্য শিক্ষার্থীরাও পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও উৎসাহিত হবে।

