রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

৩৭

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”— এই প্রত্যয়কে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ পাথরেরচর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১০৭৬/৬-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার পূর্ব পাথরেরচর এলাকা থেকে আসামীবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
৩৫ বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মদ দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানের মাধ্যমে বিজিবির মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *