বাগমারায় এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জনি ইসলাম

৫৬

রাজশাহী প্রতিনিধি:

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে বাগমারার সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় ছাত্র শক্তি বাগমারা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ জনি ইসলাম।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় মোঃ জনি ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি উচ্চশিক্ষার দুয়ার খুলে দেয়। আমি আশা করি, আমাদের বাগমারার সকল পরীক্ষার্থী অত্যন্ত ধৈর্য, মেধা ও সততার সাথে পরীক্ষায় অংশ নেবে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে বাগমারা উপজেলার সুনাম বয়ে আনবে।

তিনি আরও বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে তীব্র গরম বা যেকোনো প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ারও আহ্বান জানান তিনি।

শেষে তিনি সকল পরীক্ষার্থীর পরীক্ষা যেন ভয়ভীতিহীন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *