চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ।
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার।
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর সমুদ্র এলাকায় গত ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও নরম্যান্স পয়েন্ট কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ বস্তা সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বাক্ষরিত/-
সুমন আল মুকিত
SUMON AL MOKIT
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
কোস্ট গার্ড পূর্ব জোন

