10:29 pm, Wednesday, 24 June 2026

ভরাডোবায় পরিবর্তনের হাওয়া: বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মোহাইমিনুল ইসলাম তালুকদার

  • Reporter Name
  • Update Time : 08:06:01 am, Monday, 22 June 2026
  • 48 Time View
৫৪

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ময়মনসিংহ ভালুকা উপজেলার ৩ নং ভরাডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল রাজনীতিতে বইছে উৎসবমুখর হাওয়া। এবারের নির্বাচনে ভরাডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে দলীয় মনোনয়ন পাওয়ার জোরালো আশা প্রকাশ করেছেন তরুণ, মেধাবী ও কর্মীবান্ধব নেতা মো: মোহাইমিনুল ইসলাম তালুকদার (এম.এ, এল.এল.বি)। তিনি বর্তমানে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
​নির্বাচনী মাঠের প্রচার-প্রচারণায় তরুণ এই নেতার আগমন সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
​তৃণমূলের আস্থা ও এলাকাবাসীর বক্তব্য:
স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় মো: মোহাইমিনুল ইসলাম তালুকদার এক পরিচিত নাম। এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে রাজপথে ত্যাগ ও শ্রম দিয়েছেন। দলের ক্রান্তিলগ্নে নেতা-কর্মীদের পাশে থেকে নিজেকে একজন পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে প্রমাণ করেছেন।
​এলাকাবাসী ও সাধারণ ভোটারদের মতে, “মোহাইমিনুল ইসলাম তালুকদার একজন তরুণ, মেধাবী ও আইনবিদ (এল.এল.বি) হওয়ায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও আইনি অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে যোগ্য ব্যক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তাকে ৩ নং ভরাডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনীত করলে দল যেমন একটি নিশ্চিত বিজয় পাবে, তেমনি এলাকাবাসীও একজন সৎ ও আধুনিক জনপ্রতিনিধি পাবে। তাকে মনোনয়ন দিলে ভরাডোবার সর্বস্তরের জনগণ অত্যন্ত খুশি হবে।”
​মনোনয়ন প্রত্যাশী মোহাইমিনুল ইসলামের প্রত্যয়:
নিজের প্রার্থিতা ও রাজনৈতিক ত্যাগ প্রসঙ্গে মো: মোহাইমিনুল ইসলাম তালুকদার বলেন,
​”দলের প্রতি শতভাগ আনুগত্য বজায় রেখে বিগত দিনগুলোতে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। রাজপথের প্রতিটি আন্দোলনে নেতা-কর্মীদের পাশে থেকেছি। আমি আশাবাদী, দল আমার ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন করে আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করবে। আমি ভরাডোবা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি আমার এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

​ইতিমধ্যে ৩ নং ভরাডোবা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এলাকাবাসী মনে করছেন, দল সঠিক সিদ্ধান্ত নিলে মোহাইমিনুল ইসলাম তালুকদারের হাত ধরেই ভরাডোবা ইউনিয়নে বিএনপির গৌরবময় বিজয় নিশ্চিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য,  অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপির  প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ভরাডোবায় পরিবর্তনের হাওয়া: বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মোহাইমিনুল ইসলাম তালুকদার

Update Time : 08:06:01 am, Monday, 22 June 2026