এতদ্বারা দৈনিক সবুজ বাংলা পত্রিকার সকল পর্যায়ের প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, জেলা, উপজেলা ও বিশেষ প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দৈনিক সবুজ বাংলা আজ ধীরে ধীরে একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করছে। ছোট্ট একটি মহিরুহের চারা যেমন একদিন বিশাল বটবৃক্ষে পরিণত হয়, তেমনি আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক সবুজ বাংলা একদিন দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত হবে—এটাই আমাদের প্রত্যাশা।আমরা সবাই দৈনিক সবুজ বাংলার একটি পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্য একে অপরের পরিপূরক। আপনাদের সারাদিনের পরিশ্রম, তথ্য সংগ্রহ ও সংবাদ তৈরির ফলাফলই হলো সংবাদ। আর সেই সংবাদ দেশ-বিদেশের পাঠক ও দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সবুজ বাংলা টিভি ফেসবুক পেজ এবং সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল।অতএব, সকল প্রতিনিধিকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—১। সবুজ বাংলা টিভির অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করতে হবে।২। সবুজ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।৩। নিজ নিজ সংবাদ প্রকাশিত হলে তা ব্যক্তিগত ফেসবুক আইডি, পেজ, গ্রুপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হবে।৪। সংবাদগুলোর লাইক, কমেন্ট ও শেয়ার বৃদ্ধির মাধ্যমে পত্রিকার প্রচার-প্রসারে সক্রিয় ভূমিকা রাখতে হবে।৫। বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের পেজ ফলো ও চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করতে হবে।৬। পত্রিকার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংবাদকে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।মনে রাখতে হবে, একটি সংবাদ যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি আমাদের পত্রিকা ও সংবাদকর্মীদের গ্রহণযোগ্যতা ও সুনাম বৃদ্ধি পাবে। তাই সকলের সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।

১১৬

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *