8:47 pm, Wednesday, 24 June 2026

টেকনাফ পৌরসভার লেঙ্গুর বিলের বিজিবি সড়কের দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ, দ্রুত সংস্কারের দাবি

  • Reporter Name
  • Update Time : 05:38:36 pm, Tuesday, 23 June 2026
  • 23 Time View
২৬

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার:

টেকনাফ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে অন্যতম লেঙ্গুর বিল রোডের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান। তিনি সড়কটির দ্রুত সংস্কার ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
সম্প্রতি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ফরহাদ রহমান বলেন, দীর্ঘদিন ধরে লেঙ্গুর বিল রোডটি খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার কাজ না হওয়ায় জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব পড়ছে।
ফরহাদ রহমান জানান, লেঙ্গুর বিল এলাকার বাসিন্দারা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করলেও এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন কার্যক্রম শুরু হয়নি। তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে স্থানীয় বাসিন্দারাও সড়কের করুণ অবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অপেক্ষায় থাকলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় দ্রুত লেঙ্গুর বিল রোড সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফের হোয়াইক্যং খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত ৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলম

টেকনাফ পৌরসভার লেঙ্গুর বিলের বিজিবি সড়কের দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ, দ্রুত সংস্কারের দাবি

Update Time : 05:38:36 pm, Tuesday, 23 June 2026