8:39 pm, Wednesday, 24 June 2026

মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : 03:48:58 am, Tuesday, 23 June 2026
  • 24 Time View
২৭

মোঃআলম খান,
নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মদন পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে মদন বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটনসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের এসব অপতৎপরতার প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা প্রস্তুত রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফের হোয়াইক্যং খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত ৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলম

মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

Update Time : 03:48:58 am, Tuesday, 23 June 2026