রৌমারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম গ্রেফতার

৭৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান কমিটির উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাইদুল ইসলামকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) রাতে উপজেলার নটানপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দলগত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাইদুল ইসলামকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাইদুল ইসলাম নটানপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি একসময় রৌমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এদিকে, মাইদুল ইসলামের পরিবারের দাবি, তিনি নির্দোষ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার দ্রুত ও সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তির দাবি জানিয়েছেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী (ওসি) জানান, গ্রেফতারকৃত মাইদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *