শিবগঞ্জে খাবারের নতুন দিগন্ত: নাগর বন্দরে বসছে অভিজাত ফুড চেইন শপ ‘মিঠাই’
শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভোজনরসিকদের জন্য সুখবর! খাবারের স্বাদে এক নতুন দিগন্তের সূচনা করতে আগামী ২০ জুলাই, সোমবার নাগর বন্দর এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের জনপ্রিয় ও অভিজাত ফুড চেইন শপ ‘মিঠাই’।
গ্রাহকদের সর্বোচ্চ আরামদায়ক পরিবেশ ও স্বাচ্ছন্দ্য দিতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এবং আধুনিক নান্দনিক আবহে সেজেছে এই নতুন আউটলেটটি। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জুলফিকার আলী সরকারের ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে পরিচালিত এই শপটি শিবগঞ্জ উপজেলায় প্রথম কোনো সুপরিচিত ফুড চেইনের আগমন, যা স্থানীয় খাদ্যসংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধন হতে যাওয়া এই অভিজাত আউটলেটে পাওয়া যাবে জিভে জল আনা ঐতিহ্যবাহী মিষ্টি ও প্রিমিয়াম দই। তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় থাকা ফাস্টফুড আইটেম— যেমন সুস্বাদু বার্গার, স্যান্ডউইচ, বাও, মমো, ফ্রাইড রাইস, ক্রিসপি ফ্রাইড চিকেন ও সাবরিয়া আইটেম। বিকেলের নাস্তায় বা আড্ডার চিরচেনা ও মুখরোচক খাবার সিঙ্গারা, সামোসা, ক্রিসপি চিকেন রোল এবং ফ্রেঞ্চ ফ্রাই-এর মতো দারুণ সব আইটেমও থাকছে এখানে। এছাড়া গরম গরম তন্দুরি রুটি ও পরোটার পাশাপাশি মিলবে বিভিন্ন ধরনের চিপস ও চানাচুর।
আউটলেটটিতে আরও থাকবে প্রিমিয়াম কোয়ালিটির বিস্কুট ও বেকারি আইটেমের সব ধরনের বিশাল সমাহার। যেকোনো উৎসব আনন্দকে আরও রঙিন করতে এখানে মিলবে বার্থডে কেক ও বিশেষ সেলিব্রেশন কেক। ক্লান্তি দূর করতে উন্নত মানের চা ও কফির সাথে থাকছে আইসক্রিমের সমাহার। এছাড়া ব্যস্ত জীবনে চটজলদি খাবারের চাহিদা মেটাতে এখানে আরও মিলবে ফ্রোজেন পরোটা সহ সব ধরনের ফ্রোজেন ফুড আইটেম।
উদ্যোক্তা সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিন থেকেই ক্রেতাদের জন্য সর্বোচ্চ মানের সেবা এবং শতভাগ স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দেওয়া হবে। মনোরম ও ঠাণ্ডা পরিবেশে বসে পরিবার-পরিজন নিয়ে খাওয়ার জন্য নাগর বন্দর এলাকার এই নতুন ফুড ডেস্টিনেশনটি স্থানীয় মানুষের পছন্দের শীর্ষে থাকবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
