কান্দাপাড়া ও মবুপুর বাজারে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেনের গণসংযোগ —

৭০

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

পরিকল্পিত ও আধুনিক উন্নয়ন গড়ার প্রত্যয় কে ব্যক্ত করে আসন্ন ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী তরুণ রাজনৈতিক উদয়মান নেতা মোঃ ইলিয়াস হোসেন (বি.এ) কান্দাপাড়া ও মবুপুর বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, সাধারণ মানুষ, পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বিএনপির দলীয় মনোনয়ন লাভের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইলিয়াস হোসেন বলেন, জনগণের সমর্থন ও দলের মনোনয়ন পেলে ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে একটি পরিকল্পিত, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, যুবসমাজের উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন তাঁর অগ্রাধিকার থাকবে বলেও জানান।

উল্লেখ্য, ইলিয়াস হোসেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বেলকুচি উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক ও বেলকুচি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শওকত হোসেনের কনিষ্ঠ পুত্র। তিনি বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি এ সময়ে আরো বলেন ,আমাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন এর চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করা হয় এবং উক্ত এলাকার সকল স্তরের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট প্রদান করে অত্র এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসাবে জলযুক্ত করেন তাহলে ,আমি ৫ নং ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সকল স্তরের উন্নয়ন এবং যুবসমাজ তাদের সকল ধরনের নেশা এবং অনলাইন জুয়া থেকে মুক্ত করে যুব সমাজকে আমি কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে সদা সর্বদা সর্বোচ্চ আমার মেধা শ্রম এবং সততাকে পুঁজি করে উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ ।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *