দেওয়ানগঞ্জে মামলার দালালের বিরুদ্ধে প্রতারণা ও আইনজীবীকে হুমকির অভিযোগ

৩৭১

মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামের বাসিন্দা জমশেদ আলীর বিরুদ্ধে মামলার দালালি, প্রতারণা, মিথ্যা তথ্য প্রচার এবং এক আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, ঝালোরচর এলাকার আবুল কালাম আজাদের একটি মামলায় জামিন করিয়ে দেওয়ার কথা বলে জমশেদ আলী ৩০ হাজার টাকার চুক্তি করেন এবং অগ্রিম ৮ হাজার টাকা গ্রহণ করেন। তিনি দাবি করেন, আদালতে সব ব্যবস্থা করা হয়েছে এবং শুধু পিটিশন দাখিল করলেই জামিন হবে।
তবে অভিযোগ অনুযায়ী, ২৪ জুন ২০২৬ এবং পরবর্তীতে ২৮ জুন ২০২৬ তারিখে জামিনের আবেদন করা হলেও আদালত জামিন মঞ্জুর করেননি। এতে প্রতারণার অভিযোগ আরও জোরালো হয় বলে অভিযোগকারীদের দাবি।
এছাড়া, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে গিয়ে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে মোবাইল ফোনে হুমকি দেওয়া এবং এলাকায় আইনপেশা পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে জমশেদ আলীর বিরুদ্ধে।
এদিকে, অভিযোগ রয়েছে যে দ্রুত বিচার আইনে একটি মামলা চলমান থাকা সত্ত্বেও জমশেদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আপোষে নিষ্পত্তি হয়েছে বলে দাবি করে পোস্ট করেছেন। এ বিষয়ে অ্যাডভোকেট রোকনুজ্জামান বলেন, “কোনো আপোষ হয়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা প্রচার এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দালালচক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *