গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন
মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ ১৫ জুলাই (বুধবার) গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক বিশেষ আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান স্থলে সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাকির মুন্সী, আরো উপস্থিত ছিলেন,গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেন হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,মুছাহাক আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম,
বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সমর্থন প্রার্থী, বিএনপি নেতা সাজ্জাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফিটু মিয়া,কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,সায়েরা বেগম,রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম,রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম,
বিএনপি নেতা,সাইফুল ইসলাম গাজি, তোফাজ্জুন ইসলাম চারু, আকতারুল ইসলাম, রফিকুল ইসলাম রানা,বাদল আলী,যুবনেতা সবুর আলী, বিএনপির মহিলা নেত্রী, তুলি বেগম তাজকেরা বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। একই সাথে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানটি দেখতে পেয়ে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
