হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ
“লক্ষ্য মোদের কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্বহীন সমাজ, আত্মনির্ভরশীল, স্বচ্ছতা এবং ঐক্যবদ্ধ আমরা এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে  হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সকালে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে, ফলজ,বনজ ও ঔষধি  বৃক্ষরোপণ করেন।

দিনাজপুর জেলা এক্সিকিউটিভ রোমেনা আক্তার মনি বলেন, স্মার্ট উদ্যোক্তা হচ্ছে একটি মানবিক সংগঠন। যে কোন ধরনের মানবিক সহায়তা, আত্মনির্ভরশীল ও স্বচ্ছলতা গড়ে তোলা ও বৃক্ষরোপণ এসব কাজে আর্থিক সহযোগিতা করেন আয়শা নুরুল আলম ফাউন্ডেশন। পরিবেশ সুন্দর রাখতে আমাদের বেশি বেশি করে গাছ লাগা প্রয়োজন। এরই অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এ ধরণের কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা সদস্য সচিব ফাতেমা খাতুন, স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী,সোনিয়া ইসলাম সহ-আহবায়ক অর্গানাইজেসন টিম, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আকতার ডালিম, সদস্য রাকিব হাসান রিফাত, দোলা আনছারি, মনিরা মনি,শাপলা শারমিন, আইরিন খাতুন, আর অন্যান্য সদস্য বৃন্দ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *