বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানার নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার।। স্বস্তি ফিরছে এলাকাবাসীর মধ্যে

১৪

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের বালিকা বিদ্যালয় ও হাইস্কুল সংলগ্ন এবং গোয়ালডাঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের পাশের দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক নিয়ে সড়ক সংস্কার কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত,কাদা ও ভাঙনের কারণে শিক্ষার্থী,শিক্ষক,কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে গার্লস স্কুল ও হাইস্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এই ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান প্রার্থী,জামায়াত নেতা আব্দুল গফুর সানা।
এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
সংস্কারকাজ পরিদর্শনকালে আব্দুল গফুর সানা বলেন, “জনগণের কষ্ট লাঘব করাই আমার দায়িত্ব। জনপ্রতিনিধি হওয়ার আগেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এলাকার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রা সহজ করতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আঃ ওয়াজেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা,সড়কটি সংস্কারের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনেও ভোগান্তি অনেকটাই কমে আসবে। ফলে দীর্ঘদিনের একটি জনদুর্ভোগের অবসান ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।##

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *