রাউজানের ডাবুয়ায় পানিবন্দী এলাকা পরিদর্শন ও খাবার বিতরণ করছেন ইউএনও

২২৫

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম

টানা বর্ষণ ও ডাবুয়া খালের ভাঙ্গনের ফলে পানিবন্দী হয়ে পড়েছে ডাবুয়ার শতাধিক পরিবারের মানুষ। কারো কারো ঘরে জ্বলছেনা রান্নার চুলা। এই পরিস্থিতিতে ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। তিনি বলেন, টানা বর্ষনে ডাবুয়া সহ রাউজানের বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে আছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয়ের আওতায় রাউজানের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ ডাবুয়ার কান্দিপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে খাবার বিতরণ করেছি। পাশাপাশি সমাজের বিত্তশালী ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। ৮ জুলাই মঙ্গলবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আকতার, উপজেলা যুবদল নেতা আব্দুল শুক্কুর, ডাবুয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবয়ক আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জহুর, কৃষকদলের সভাপতি দীল মোহাম্মদ, যুবদল নেতা মোঃ ইলিয়াস, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা আবদুল নুর, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ জাহাঙ্গীর সহ আরো অনেকেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *