রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও আনুষাঙ্গিক মেরামতে সরকারি বরাদ্দ: প্রধানমন্ত্রীর প্রতি এমপি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা
সিয়াম খান
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও আনুষাঙ্গিক অবকাঠামো মেরামতের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে সরকারি বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানান তারাবো পৌর বিএনপির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কে এম মাহমুদ হাসান সিয়াম।
এক বিবৃতিতে কে এম মাহমুদ হাসান সিয়াম বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ভবন সংস্কার এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, “একজন মানুষ যেমন মেরুদণ্ড সোজা করে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত ও সভ্য। তাই শিক্ষার মানোন্নয়নে সরকারের ধারাবাহিক উদ্যোগ দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”
সিয়াম আশা প্রকাশ করে বলেন, শিক্ষা খাতে চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা কামনা করেন।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

