রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার
সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সদস্যরা।
বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির অধীনস্থ মোল্লারচর বিওপি সীমান্ত পিলার ১০৬২/১১-টি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব না হলেও ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানের মাধ্যমে সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।

