9:46 pm, Saturday, 20 June 2026

নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকারস্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান এক ছিনতাইকারী আটক

  • Reporter Name
  • Update Time : 06:59:34 pm, Wednesday, 17 June 2026
  • 6 Time View

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে আবারও ছিনতাইয়ের উদ্দেশ্যে আসার অভিযোগে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নবীগঞ্জের গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গন্ধ্যা পয়েন্ট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি চুরিসহ আক্তার নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত (১৭ মে) মাসে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপর আরেক শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই। একই কায়দায় ঐ চক্রের সদস্যরা আবারও নবীগঞ্জ শহরে মোটরসাইকেল যোগে ছিনতাইয়ের পাঁয়তারা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক সাড়াশি অভিযান পরিচালনা করে ছিনতাইকারী আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত আক্তার হবিগঞ্জ সদর থানাধীন উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। এবং এই ঘটনার সাথে যে বা যাহারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে পুলিশ গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এই গ্রেফতারের ঘটনায় নবীগঞ্জবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষিকাদের কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের মতো ন্যাক্কারজনক ঘটনায় জনমনে যে ক্ষোভ ও আতংক সৃষ্টি হয়েছিল। তা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে তা প্রশমিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনমনে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সচেতন মহলের লোকজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক

নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকারস্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান এক ছিনতাইকারী আটক

Update Time : 06:59:34 pm, Wednesday, 17 June 2026