রৌমারীতে রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে রাজনৈতিক হেনস্তার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসি। শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে গোলাবাড়ি গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী মজিবুর রহমান বঙ্গবাসি তার বক্তব্য পাঠ করে বলেন, রাজনৈতিক হেনস্তার উদ্দেশ্যে একটি নারীকে দিয়ে আমার নামে অপহরণ মামলা দায়ের করেন। সেটা আবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইস বুকে প্রচার করে। মিডিয়াকর্মীরা প্রকৃত ঘটনা উৎঘাটন না করেই কারো প্ররোচনায় এই মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে। যাহা মানষিক ও সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করার অনুরোধ করছি। এ মিথ্যা সংবাদ প্রচারে আমার ও আমার পরিবারের মানসম্মান ক্ষুন্ন হয়েছে। একটি মহল রাজনৈতিক পথ থেকে সড়ানোর জন্যই এই অপ-প্রচার করার চেষ্টা চালাচ্ছে।
প্রকৃত ঘটনাটি হচ্ছে, খুশি নামের মেয়েটি মাত্র দশম শ্রেণীতে পড়ে। বাড়িতে তার দাদী তাকে বিভিন্ন ভাবে মারপিট করে। আমার মেয়ের বাড়িতে কাজের বুয়া হিসেবে থাকার কথা জানায় মেয়েটি। আমি সেটা না করে, তার দাদা-দাদীর হাতে তুলে দেই। পরে জানতে পারলাম মেয়েটি দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া ইউনিয়নের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং তার সাথে বিয়েও হয়েছে। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা রটানো ছড়ানো হচ্ছে। কারন আমি যাতে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *