রোগমুক্তি কামনায় প্রবীণ জামাল উদ্দিন খানকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

২৫

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বোয়ালমারীর প্রবীণ ব্যক্তি ও রৌমারী উপজেলার প্রথম মাওলানা হিসেবে পরিচিত জামাল উদ্দিন খানের শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রৌমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সম্প্রতি তাঁর অসুস্থতার খবর পেয়ে নেতৃবৃন্দ তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা জামাল উদ্দিন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসা ও সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার আমির অধ্যাপক হায়দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা প্রবীণ এই আলেমের সঙ্গে কিছু সময় কাটান এবং তাঁর সুস্থতার বিষয়ে খোঁজ নেন।

নেতৃবৃন্দ বলেন, জামাল উদ্দিন খান দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর মতো প্রবীণ ও গুণী ব্যক্তির অসুস্থতার সময়ে পাশে দাঁড়ানো এবং তাঁর খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

এ সময় জামাল উদ্দিন খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

স্থানীয়রা জানান, প্রবীণ জামাল উদ্দিন খান এলাকার মানুষের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন।

মহান আল্লাহ যেন জামাল উদ্দিন খানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর নেক হায়াত বৃদ্ধি করেন এবং সুস্থ ও সুন্দর জীবন দান করেন—এই কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *