মানবিক শওকত হোসেনের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা

১০৭

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএম-এর উদ্যোগে গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের বাড়িতে গিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকার অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের বসতঘর সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ভেঙে চুরমার হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রকৃত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে তাদের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেয় বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন।
সহায়তা কর্মসূচির আওতায় ১৪টি পরিবারকে ১০ হাজার টাকা করে এবং বিশেষ মানবিক বিবেচনায় গোধারপাড় এলাকার হাত হারানো জান্নাতকে ৪০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নগদ সহায়তা পাওয়া উপকারভোগীরা হলেন— পূর্ব কাতারিয়া ডিগ্রি পাড়ার কৃষক আব্দুল জাব্বার; কাতুরিয়া এলাকার রিকশাচালক আব্দুল মালেক ও আব্দুল ছবুর; রশদ আলীর বাড়ির রিকশাচালক আবু তৈয়ব; ৬ নম্বর বুলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘুনাপাড়ার কৃষক আবুল কালাম ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম; একই এলাকার ইমাম মাওলানা ইদ্রিস; বয়স্ক কৃষক হাবিবুর রহমান; বয়স্ক কৃষক দুদু মিয়া; মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ শাকিল; চেচুরিয়া এলাকার গৃহিণী আনোয়ারা বেগম; সরল এলাকার মাদ্রাসা শিক্ষক মো. আরমান; বয়স্ক কৃষক আবু সামা; রিকশাচালক আব্দুর রহিম; দিনমজুর আব্দুল খালেক; গোধারপাড় এলাকার ক্যান্সার রোগী মোহাম্মদ হোসাইন এবং হাত হারানো জান্নাত।
সহায়তা বিতরণকালে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।
এ সময় বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রিদওয়ানুল হক সাইমন, হাটহাজারী প্রতিনিধি মো. জাবেদসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সহায়তা কার্যক্রমে অংশ নেন। পুরো কার্যক্রমের ভিডিও ধারণ করেন ক্যামেরাম্যান মো. আনাস।
সহায়তা পেয়ে উপকারভোগীরা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে দুর্যোগকবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *