প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন টেকনাফের জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ

৪৪

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফ-উখিয়ায় প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচির প্রায় ৮০ ঘণ্টা পার হলেও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, প্রশাসন ও উখিয়া-টেকনাফের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। অনশনরত টেকনাফের তরুণ সাইফুল ইসলাম জেহাদীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে দাবি করেছেন তার সমর্থক ও স্থানীয়রা।

সমর্থকদের অভিযোগ, দীর্ঘ সময় অনশন চললেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সংলাপ বা সমাধানের উদ্যোগ দেখা যায়নি। তারা বলেন, “টেকনাফের সন্তান হিসেবে সাইফুল ইসলাম জেহাদী একাই অনশনের ঘোষণা দিয়েছেন। তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে নিতে হবে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনশন কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন। স্থানীয় কয়েকজন নাগরিক জানান, পরিস্থিতি দীর্ঘায়িত হলে উখিয়া-টেকনাফ এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে।

অনশনকারীর সমর্থকদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা সতর্ক করে বলেন, “টেকনাফে বিশৃঙ্খলা এড়াতে হলে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তবে এ বিষয়ে টেকনাফ -উখিয়া উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল শান্তিপূর্ণ সমাধান ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্বারোপ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *