হাতিয়ায় জমি দখলের ঘটনায় ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে আদালতে মামলা

১৩

​নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়ায় এক সাধারণ সিএনজি চালকের ১ একর সরকারি বন্দোবস্তীয় ভূমি জোরপূর্বক দখল, নগদ টাকা ও স্ট্যাম্প আত্মসাৎ এবং চুক্তি ভঙ্গ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্রিকফিল্ড মালিক মোঃ আলী আকবর রক্সির বিরুদ্ধে।
এই ঘটনায় ভুক্তভোগী বাদী মোঃ ইসমাইল হোসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন।
তিনি নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি), পরিবেশ অধিদপ্তর, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পুলিশ সুপারসহ (এসপি) প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ইতিমধ্যেই এই ঘটনায় ভুক্তভোগী বাদী মোঃ ইসমাইল হোসেন (৪৩) বাদী হয়ে নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- সি.আর- ১৫৭/২০২৬ ইং)।
​মামলার প্রধান আসামি করা হয়েছে— হাতিয়ার বয়ার চরের ‘পাটোয়ারী ব্রিকস্ এন্ড ম্যানুফ্যাকচারিং’-এর প্রোপ্রাইটার মোঃ আলী আকবর রক্সি (৫৫)-কে। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আফজাল (বিনিহাটের) বাসিন্দা এবং ফিরোজ পাটোয়ারীর পুত্র।
​মামলার এজাহার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ ইসমাইল হোসেন একজন সহজ-সরল মানুষ এবং তিনি মাইজদীতে ভাড়া বাসায় থেকে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
বিগত ২০০৮ সালের ২৪ জুলাই (বন্দোবস্তীয় নথি নং- ১৮১৬/২০০৭-০৮, এস. এ নং- ২৩১০/২০০৭-০৮) মূলে নোয়াখালীর হাতিয়া থানার বয়ার চর মৌজার ১.০০ একর (১০০ শতাংশ) ভূমি বাদী ও তাঁর স্ত্রীর নামে সরকারিভাবে বন্দোবস্ত লাভ করেন।
এরপর থেকে তাঁরা সপরিবারে উক্ত ভূমি ভোগদখল করে আসছিলেন।
​কিন্তু বাদীর উক্ত জমির পাশে আসামি আলী আকবর রক্সির মালিকানাধীন “পাটোয়ারী ব্রিকস্ এন্ড ম্যানুফ্যাকচারিং” নামক ব্রিকফিল্ড থাকায়, ব্রিকফিল্ডের পরিধি বাড়ানোর জন্য বাদীর ওই জমির ওপর আসামির লোলুপ দৃষ্টি পড়ে। আসামী ক্ষমতার দাপট দেখিয়ে বাদীর জমির সীমানা প্রাচীর, আড়া কান্দি ও গাছপালা কেটে জোরপূর্বক জমির কিছু অংশ ব্রিকফিল্ডের অন্তর্ভুক্ত করে সেখানে ইট তৈরির খলা নির্মাণ করেন এবং জমিটি সম্পূর্ণ বিক্রি করার জন্য বাদীকে অনবরত চাপ দিতে থাকেন।
আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও মহোদয় ও আদালতের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি— আপনারা তদন্ত করে এই জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আমার স্বাক্ষর করা খালি স্ট্যাম্পগুলো উদ্ধারসহ এই ভূমিদস্যুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *