রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস আটক
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:”চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই প্রত্যয়কে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই ২০২৬, বুধবার রাত আনুমানিক ৮টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়টাপাড়া বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১০৬০/১৪-টি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গয়টাপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ১৫৮ পিস কসমেটিকস জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত কসমেটিকস রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বিজিবি জানিয়েছে, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

