সবুজ বাংলা টিভির সংবাদ প্রকাশের পর চর বোয়ালমারীতে সড়ক উন্নয়ন কাজ শুরু
নিজস্ব প্রতিবেদক:
সবুজ বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী এলাকার পাকার মাথা থেকে উত্তর দিকে সড়কের সিসি ঢালাই কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগে থাকা এলাকাবাসীর দাবি ছিল রাস্তার সংস্কার ও উন্নয়ন।
সেই দাবির প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য (এমপি) প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ১১০ ফুট সিসি ঢালাই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২নং শৌলমারী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শামসুল আলমকে।
পরে স্থানীয় বাসিন্দারা আরও ৩০ ফুট রাস্তা অন্তর্ভুক্ত করার দাবি জানালে তা বিবেচনায় নিয়ে প্রকল্পের দৈর্ঘ্য বাড়িয়ে মোট ১৪০ফুট করা হয়েছে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে এবং স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

