বেতন বৃদ্ধির দাবিতে শাখা ডাকঘর কর্মচারিদের কলম বিরতি
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারিদের স্বীকৃতির দাবিতে সারাদেশে কর্মসূচি পালন করছে শাখা ডাকঘর কর্মচারিরা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ১২ টি উপজেলার ২শ টি শাখা ডাকঘরে এ কর্মসূচি পালন করা হচ্ছে।রবিবার (৫ জুলাই) টাঙ্গাইলের মধুপুর শাখা ডাকঘরের ইডি কর্মচারিরা এই কলম বিরতি অনশন ধর্মঘট পালন করছেন।কর্মসুচি নেতা বিদ্যূত কুমার পালসহ অন্যান্যরা জানান, প্রথম ধাপে কলম বিরতিতে দাবি আদায় না হলে দ্বিতীয় ধাপে আগামী ৬ জুলাইয়ের পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ কলম বিরতিসহ অনশন ধর্মঘট পালন করা হবে।এ বিষয়ে বাংলাদেশ ডাক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নিজাম ও গোলাম হোসেন মুকুল বলেন, শাখা ডাকঘর কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।এ ছাড়াও বাংলাদেশ শাখা ডাক কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারি ঐক্য পরিষদ নেতারাও এ দাবির সমর্থন জানান।

