৭২নং পূর্ব কৈখালী প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন

১০০

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ৭২নং পূর্ব কৈখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন করা হয়েছে।রবিবার সকাল ১০টায় অত্র বিদ্যলয়ের হলরুমে,পূর্ব কৈখালী বাইতুস সালাম জামে মসজিদ এর খতিব মৌলভী মোক্তার হোসাইন এর উপস্থিতে উৎসব মূখর পরিবেশে এসএমসি কমিটি গঠন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,কৈখালী ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম ,অত্র বিদ্যালয় এর সাবেক সভাপতি রেজাউল ইসলাম,সাংবাদিক জি,এম,আমিনুর রহমান,মোঃ আবুল বাশার সহ অত্র এলাকার ছাত্র-ছাত্রীর অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হন মোঃ আবুল কালাম, সহ-সভাপতি আশরাফ হোসেন, ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুর রশিদ, সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমান ,শিক্ষক প্রতিনিধি মোছাঃ আয়েশা খাতুন, বিদ্যােৎসাহী সদস্য হাফেজ মোঃ হাফিজুর রহমান, মোছাঃ মরিয়ম পারভিন,ভূমিদাতা প্রতিনিধি আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, অভিভাবক সদস্য মোছাঃ নুরনাহার পারভীন,শুভাদ্রা রানী মুন্ডা।সকলের সম্মতিতে নির্বাচিত হন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোছাঃ আয়েশা খাতুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *