4:24 am, Sunday, 21 June 2026

উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষে নবাবগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : 10:43:13 am, Wednesday, 17 June 2026
  • 7 Time View

শোয়েব হোসেন, নবাবগঞ্জ (ঢাকা):
উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পাট ও পাটবীজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাটচাষীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নবাবগঞ্জের যৌথ উদ্যোগে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাটচাষীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “সোনালী আঁশের সোনালী দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ”।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।
প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক পাট চাষাবাদ, উন্নত জাতের বীজ নির্বাচন, পাটের রোগবালাই ব্যবস্থাপনা, পাটবীজ উৎপাদন কৌশল এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা ও সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাসিরুদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মণ্ডল এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রোস্তম আলী।
আয়োজকরা জানান, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে পাটের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করবে এবং লাভজনক পাট চাষে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে দেশের পাট উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি।সাতক্ষীরা প্রতিনিধি :শেখ মাসুদ হাসান মনি

উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষে নবাবগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ

Update Time : 10:43:13 am, Wednesday, 17 June 2026