রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে বিজিবি কর্তৃক আসামীসহ ভারতীয় ইয়াবা এবং আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসংগে।
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
১। “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানের সফলতা নিম্নে প্রদত্ত হলোঃ
ক। অদ্য ২৩ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০০৩৫ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ দাঁতভাংগা বিওপি’র টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১০৫৪/এমপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাউনিয়ারচর ব্রিজ সংলগ্ন স্থান হতে ভারতীয় ইয়াবা-০২পিস, মোবাইল-০২টি, সিমকার্ড-০৩টি, মেমোরী কার্ড-০১টি সহ ০১ (এক) জন আসামী আটক করতে সক্ষম হয়। আসামীর বিস্তারিত তথ্য: নামঃ মোঃ আলম (২৫), পিতাঃ মৃত মাইদুল ইসলাম, গ্রামঃ ছোট ধনতলা, পোস্টঃ দাঁতভাঙ্গা, থানাঃ রৌমারী ও জেলাঃ কুড়িগ্রাম। জব্দকৃত আসামীসহ মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
খ। গত ২২ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ ইজলামারী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১০৬৬/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উত্তর বারবান্ধা নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-৯০ বোতল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ-৯০ বোতল রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২। বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

