রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক-১

৩৮

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”,
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি)।
শুক্রবার (১৪ শুক্রবার ২০২৬) রাত আনুমানিক ১০ টার দিকে জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাসানুর রহমান, বিজিওম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় বাংলাবাজার বিওপির এসআইপি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় মেইন পিলার- ১০৬৫ থেকে প্রায়-১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর নতুন বন্দর নামক এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন হাবিঃ আব্দুল আজিজ। তার সঙ্গে টহল দলে ছিলেন ল্যান্স নায়েক মোঃ সানোয়ার হোসেন, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসসলাম(এস আই পি সদস্য), এবং সিপাহী মোঃ সাদ্দাম, সিপাহী মোঃ শিপন, সিপাহী মোঃ নাঈম, সিপাহী মোঃ নাজমুল, সিপাহী মোঃ ফয়সাল, সিপাহী মোঃ সাই সাই মং।
অভিযান চলাকালে মোট- ১২ বোতল(৩৭৫ এম এল) ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য- আঠারো হাজার টাকা মাত্র।
এ ঘটনায় আটক একজন হলেন—

মোঃ শাহিনুর রহমান(৩৭)।
পিতা- মোঃ শাহজামাল মিয়া
মাতা-মোছাঃ ছাইফুন্নেসা বেগম।
গ্রাম- নওদা পাড়া।
ডাকঘরঃ রৌমারী।
থানাঃ রৌমারী।
জেলাঃ কুড়িগ্রাম।

জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাসানুর রহমান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্তবর্তী এলাকায় এবং মাদকের যেকোন ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *