চাঁদপুরে বিশিষ্ট ব্যবসায়ী সামছু মিয়াজীর ইন্তেকাল, জানাজার নামাজ শেষে দাফন

মুহাম্মদ বাদশা ভূঁইয়া,চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্য ইছলী এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছু মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকার একজন সুপরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিন বাদ জুমা চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কোল্ডস্টোরেজ মোড় পাটওয়ারী বাড়ি জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন। আমিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *