জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে বিজিবি কর্তৃক আসামীবিহীন ভারতীয় মদ এবং কসমেটিকস আটক করা প্রসংগে।
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
১। “মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানের সফলতা নিম্নে প্রদত্ত হলোঃ
ক। গত ০৫ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ দাঁতভাংগা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১০৫৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস-৯০৯ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় কসমেটিকস রৌমারী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
খ। অদ্য ০৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ পাথরেরচর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১০৭৭/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পূর্ব-পাথরেরচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-১৫৬ বোতল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ দেওয়ানগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

