পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

২২

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে ডা. আকেই’ স্কিনকেয়ার লেজার এন্ড এসথেটিক সেন্টারের উদ্যোগে শনিবার (১ আগস্ট ২০২৬) দিনব্যাপী একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চর্ম, এলার্জি ও এসথেটিক চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন শতাধিক মানুষ।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকেইপ্রু চৌধুরী (এমবিবিএস, এমপিএইচ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ইন চর্ম, যৌন রোগ ও এলার্জি, ডিপ্লোমা ইন এসথেটিক মেডিসিন) রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসন রক্ষিত মহাস্থবির ভান্তে, অধ্যক্ষ, শান্তিপুর অরণ্য কুটির, পানছড়ি। আরো উপস্থিত ছিলেন কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন।

প্রধান অতিথি তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিকিৎসা ক্যাম্পে ব্রণ, ব্রণের দাগ, মেছতা, পিগমেন্টেশন, একজিমা, সোরিয়াসিস, দাদ, এলার্জি, আঁচিল, তিল, স্কিন ট্যাগ, জন্মদাগ, চুল পড়া, যৌন রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক এসথেটিক চিকিৎসা, লেজার থেরাপি, হাইড্রা ফেসিয়াল, কেমিক্যাল পিলিং, পিআরপি, স্কিন ব্রাইটেনিং, বোটক্স, ফিলার ও থ্রেড লিফটসহ বিভিন্ন সেবার বিষয়ে রোগীদের অবহিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ক্যাম্পে মোট ১০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *