গোমস্তাপুরে মোটরসাইকেলের ট্যাংকিতে লুকিয়ে মাদক পরিবহন, ২০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ১

২৪

নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক উদ্ধার অভিযানে মোটরসাইকেলের তেলের ট্যাংকির সাইড কভার ও এয়ার ফিল্টারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ বোতল অবৈধ নেশাজাতীয় এসকাফ (Escuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রুবেল আলী (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের চর উদয়নগর গ্রামের চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি লাল রঙের TVS Apache RTR মোটরসাইকেল থামানো হয়। পরে নিবিড় তল্লাশিতে তেলের ট্যাংকির সাইড কভার এবং এয়ার ফিল্টারের ফাঁকা স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত রুবেল আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সিডিএমএস (CDMS) যাচাইয়ে তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, গোমস্তাপুরে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *