আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেন রাজীব হোসেন–
মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন রাজীব হোসেন,সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ ৪ নং দৌলতপুর ইউনিয়ন।এই ইউনিয়নটি ২২.৩৬ বর্গকিমি (৮.৬৩ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত , এই ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২২টি ও মৌজার সংখ্যা ১২টি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী হিসেবে দোয়া ও সহযোগীতা কামনা করছেন1 ১৯৯৬ সালে দৌলতপুর ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি ২০০১ সালে বেলকুচি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ২০১২ সালে বেলকুচি উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায় ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের গন শিক্ষা বিষয় সম্পাদক ২০২১ সালে বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন রাজীব হোসেন।
রাজিব হোসেন বলেন ,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং দৌলতপুর ইউনিয়ন জনগণের ও দলের সহযোগীতায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে আমি অত্র ইউনিয়নের চাঁদা বাজ ও মাদক নির্মুল করবো এটি আমার প্রথম অংগীকার।
এ সময়ে তিনি বলেন ৪ নং দৌলতপুর ইউনিয়নটি-কে আধুনিক, উন্নত ও রোল মডেল ইউনিয়নে পরিণত করবো।তিনি আরো বলেন-দীর্ঘ দিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি,জনগণের অধিকার আদায়ে সবসময় রাজপথে ছিলাম। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
দৌলতপুর ইউনিয়নে সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইউনিয়নকে এগিয়ে নেওয়া হবে। ইউনিয়ন পরিষদের সেবা হবে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত।ইউনিয়ন বাসির সকলের কাছে দোয়া চাই,এই ইউনিয়ন বাসির সকলের কাছে সেবক হিসাবে থাকতে চাই।

