আমানতপুর দরবার শরীফে বাৎসরিক ওরস শরীফ উদযাপন

৫২

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী শহর কুতুব, কুতুবে আলম, হযরত শাহ সূফী মাওলানা আবদুল গঁনিশাহ কেবলা আমানতপুরীী (রহ.)’র বাৎসরিক পবিত্র ওরস শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। (২৬ জুলাই ২০২৬ইং) ১১ শ্রাবণ রবিবার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী আমানতপুর দরবার শরীফে নোয়াখালী পুরাতন শহর কুতুব, কুতুবে আলম, হযরত শাহ সূফী মাওলানা আবদুল গঁনিশাহ কেবলা আমানতপুরী (রহ.) এর বার্ষিক ওরস শরীফে পরিচালনা পরিষদের পক্ষে থেকে গৃহীত ব্যাপক কর্মসূচিতে মধ্যে রয়েছে মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজাপাকে গিলাফ দান, কুরআন খানী পাঠ, নাতে রাসুল সাঃ পেশ, ওলি আউলিয়াদের জীবনি আলোচনা, মিলাদ কেয়াম, ওয়াজ মাহফিল, জিকির আযকার, সামা কাওয়ালী ও সর্বশেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। আমানতপুর দরবার শরীফের দুই মঞ্জিল থেকে সারারাত ব্যাপী ওরসে আগত ভক্ত অনুসারীদের মাঝে তোবারক বিতরন করা হয়েছে।

বাৎসরিক ওরস শরীফে ছদারত করেন আমানতপুর দরবার শরীফের গদীনিশিন পির সূফী মোঃ গোলাম মাওলা সাহেব কেবলা ও পির মোঃ বদিউল আলম জুয়েল, মোঃ টুটুল, আবদুর জাহের ফয়সাল শাহ। ওরস শরিফ উপলক্ষে সর্বসাধারণের জন্য পবিত্র মাজার শরীফ জিয়ারতের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় প্রত্যেক জায়েরিনগন দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন।

ওলি আল্লাহগনের জীবনি আলোচনায় অংশ গ্রহণ করেন মাওলানা জালালি হুজুর, শায়ের সৌরভ হোসেন আশিকি, সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীসহ প্রমুখ আলোচক বৃন্দ। ওরস শরীফ উপলক্ষে বাংলাদেশের ভিবিন্ন জেলা ছাড়াও নোয়াখালীর প্রত্যান্ত অঞ্চল থেকে ব্যাপক ভক্তবৃন্দ আমানতপুর দরবার শরীফের ওরসে অংশ নিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *