আগস্টের গণমিছিল সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

২৬

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

৫ আগস্টের গণমিছিল সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের এক প্রস্তুতি বৈঠক আজ বাদ আসর টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে গণমিছিল সফল করতে সার্বিক প্রস্তুতি, সমন্বয় ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী বাহা উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ হোছাইন, পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, টেকনাফ উপজেলা যুবশক্তির আহ্বায়ক আর কে রায়হান, সদস্যসচিব আমিনুল ইসলাম শুভ, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম নূরি, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহ কামাল শাফি, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবছার হোছাইন, ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম, হোয়াইক্যং যুব বিভাগের সভাপতি সাদ্দাম হোছাইন, হেলাল উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মোহাম্মদ আলম, টেকনাফ পৌর এনসিপির সংগঠক তানজিদুল ফারুকসহ ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ৫ আগস্টের গণমিছিল সর্বাত্মকভাবে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট সব নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *