আধুনিক পুলিশিং সেবায় নতুন মাইলফলক: খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

২৯

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলায় আধুনিক ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে খাগড়াছড়ি থানার নতুন অত্যাধুনিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রস্তাবিত আধুনিক ভবনটি নির্মিত হলে থানার অবকাঠামোগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ জনগণকে দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা প্রদান আরও সহজ ও গতিশীল হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই ভবন খাগড়াছড়ি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থা ও সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনটি জেলা পুলিশের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *