কুচক্রী মহলের ঈর্ষা ও অপপ্রচার ছাপিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত সাজিন কনস্ট্রাকশনের শাহাদাত হোসেন​

নিজস্ব প্রতিবেদক:সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাৎ হোসেনের ব্যবসায়িক সাফল্য ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক পোস্ট ও অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। তবে সমস্ত অপপ্রচার ও ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সততা, নিয়মানুবর্তিতা এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই ব্যবসায়ী।​অনুসন্ধানে জানা যায়, শাহাদাৎ হোসেন একজন অত্যন্ত নিয়মতান্ত্রিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ী। সরকারি সমস্ত নিয়ম-কানুন ও নীতিমালা মেনেই তিনি টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেন এবং কাজ সম্পন্ন করেন।​শৈশব থেকেই বড় কিছু করার স্বপ্ন ও একাগ্রতা বুকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন শাহাদাৎ হোসেন। কঠোর পরিশ্রম, সততা আর তিলে তিলে নিজের মেধা ও শ্রম ঢেলে আজ তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সাজিন কনস্ট্রাকশন লিমিটেড’-কে সফলতার এক অনন্য শিখরে পৌঁছে দিয়েছেন।​ব্যবসায়িক সফলতার পাশাপাশি একজন দানবীর হিসেবেও এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। নিজ উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সেবামূলক প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান ও সহযোগিতা করে আসছেন তিনি। পেশাগত কারণে সমাজের সর্বস্তরের ও সর্বশ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, আর এই সুসম্পর্ককেই পুঁজি করে মাঝে মাঝে স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক বা বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিত ‘ট্যাগ’ লাগিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালায়।​স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা আগের মতোই অক্ষুণ্ণ রয়েছে। এলাকাবাসী প্রশ্ন তুলে বলেন, “তিনি যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অন্ধ অনুসারী হতেন, তবে ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মতো গুরুত্বপূর্ণ ফোরামে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারতেন না।” আইনশৃঙ্খলা মিটিংয়ে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে সমাজ ও রাষ্ট্রের কাছে তার নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি কতটা সুদৃঢ়।​এলাকার সচেতন মহল মনে করেন, শাহাদাত হোসেনের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এবং তার জনপ্রিয়তায় ভীত হয়েই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ এই ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *