10:31 pm, Wednesday, 24 June 2026

নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷৷

  • Reporter Name
  • Update Time : 07:51:03 am, Monday, 22 June 2026
  • 24 Time View
২৯

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি র্বষণের ফলে চলতি বোর মৌসমে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারিভাবে ভর্তুকির তালিকা প্রণয়ন করা হয়৷ সেই তালিকা থেকে প্রকৃত কৃষকের নাম বাদ পড়ায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেরপুর গ্রামের মোঃ সাদ্দিক মিয়া ও অলিউর রহমান নামের দুই কৃষক একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ক্ষতিগ্রস্থ কৃষককের পক্ষে দায়ের করেছেন৷
গতকাল রবিবার (২১জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা উপস্থিত হয়ে উক্ত লিখিত অভিযোগ দায়ের করেন৷ সরকার ঘোষিত কৃষি ভর্তুকির তালিকায় চরম অনিয়ম ও উদাসিনতায় নানান অভিযোগ পাওয়া দেখা গেছে।
মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাচাই না করায় এলাকার বহু প্রকৃত, দরিদ্র, প্রান্তিক কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে,উপজেলা কৃষি কর্মকর্তা উক্ত ওয়ার্ডের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত না করিয়া কতিপয় অসাধু ব্যক্তি দ্বারা তাদের মনগড়া ভাবে অকৃষিজীবীদেরকে ক্ষতিগ্রস্ত কৃষক দেখাইয়া নামের তালিকা প্রস্তুত করেন৷
এর বিপরীতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত নন৷ যার ফলে সরকারের এই মহৎ উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রকৃত কৃষকেরা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছেন৷ বর্তমানে ক্রটিপূর্ণ তালিকা স্থগিত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ও বর্গা কৃষকদের চিহ্নিত করে দ্রুত স্বচ্ছ ও সঠিক তালিকা প্রণয়ন করার দাবী জানান কৃষকরা৷ ফসলি জমি বন্যায় প্লাবিত হওয়ায় অনেক কৃষক পরিবার মানবেতর জীবনযাপন করছেন৷
অপরদিকে, সরকার সারা দেশের ন্যায় নবীগঞ্জ কৃষি অফিস কৃষকের জন্য সার, বীজ, পোকামাকড়ের জন্য কিটনাশক, ধান কাটার মেশিন, ফুলের বীজ ও চারা সহ কৃষক কৃষানূদেী জন্য বরাদ্দা রয়েছে৷ সরকারের পক্ষ থেকে কৃষক/ কৃষাণীদের যে জিনিসপত্র কৃষিকাজের জন্য দেয়া হয়েছে তা ১শ জনের মধ্যে ১০জনও পাননি! কিন্তু উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদের নামের তালিকা রয়েছে যে তারা এসব পান। সরেজমিনে শতাধিক কৃষকদের সাথে কথা বললে তারা জানান, কখনই তারা সরকারের পক্ষ থেকে সর, বীজ, কিটনাশক, ফুলের বীজ সহ কিছুই পাননি! এবং তাদের নাম ব্যবহার করে যে বা যাহারা এসব এনেছে তাও তারা জানেননা। এ ব্যাপারে সচেতন মহলের লোকজনের দাবী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সুদৃষ্টি দেন তাহলে কে বা কাহারা প্রকৃত কৃষকদের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এমন প্রতারনা করছে তা বেরিয়ে আসবে। এবং এর কঠিন শাস্তিমূলক বিচার হলে পরবর্তীতে আর কোন কৃষক সরকারের কোন প্রনোদনা চুরি ও প্রতারণা করার সুযোগ পাবেনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য,  অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপির  প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷৷

Update Time : 07:51:03 am, Monday, 22 June 2026