সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর

৮৭

মো. আরফান আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাতজন নিহত ও আহত ব্যক্তি/তাদের পরিবারের সদস্যদের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। অনেক ক্ষেত্রে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে যাওয়ায় সদস্যরা মানবেতর জীবনযাপনে বাধ্য হন। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ আলী আহসান মিলন, মোটরযান পরিদর্শক মাহফুজ রাণা এবং উচ্চমান সহকারী রস্তম আলী।

বিআরটিএর এই মানবিক উদ্যোগকে উপস্থিত অতিথি ও সুবিধাভোগীরা সাধুবাদ জানান। তারা মনে করেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *