রাজাপুরের বড়ইয়ার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

৪২

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ জুন- ২০২৬ ইং রবিবার গ্রাম আদালতের উপর সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গ্রাম আদালতের বিভিন্ন বিষয়ের উপর নির্মিত সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাকসুদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সঞ্চিতা বিশ্বাস, বড়ইয়া ইউনিয়ন পরিষদের সহকারী সচিব হাসিবুর রহমান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীরা ও গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতি মাকসুদা আক্তার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *